ইমরান খানকে অযোগ্য ঘোষণা

  • আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২২, ০৫:০২
  • 274 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২২, ০৫:০২
  • 274 বার পঠিত
ইমরান খানকে অযোগ্য ঘোষণা

বড়সড় ধাক্কা খেল পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এতে বড় ধরনের আইনি জয় পেল পাকিস্তানের ক্ষমতাসীন শেহবাজ সরকার।

আজ শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এক সর্বসম্মত রায়ে পাকিস্তানের ক্ষমতাচ্যুত ইমরান খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে পিটিআই চেয়ারম্যান এখন থেকে আর জাতীয় পরিষদের সদস্য নন বলে রায়ে বলা হয়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার সময় ইমরান খান তোশাখানার উপহার নিয়ে বিস্তারিত তথ্য দেন নি। প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে ইমরান খানের বিরুদ্ধে রায় দেন।

ইসিপি-এর পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান একটি মিথ্যা হলফনামা জমা দিয়েছেন এবং এতে তারা ইমরানের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন। জিও নিউজ বলছে, রেড জোনে কড়া নিরাপত্তার মধ্যে এই রায় ঘোষণা করা হয়েছে। যেখানে অন্তত ১ হাজার ১০০ পুলিশ কর্মকর্তা মোতায়েন ছিল।

ইসিপি-এর এমন রায়ের পর বেজায় চটেছেন পিটিআই নেতা ফাওয়াদ হোসেইন চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের মনোভাব সবচেয়ে খারাপ ছিল। আমরা কখনোই এর ওপর কোনো আশা করিনি। এটি লজ্জাজনক সিদ্ধান্ত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493