বরিশাল ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর স্থগিত করা হয়েছে। ঢাকার পক্ষ থেকে সরকার প্রধানের টোকিও সফর স্থগিত করা হয়েছে বলে বৃহস্পতিবার কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, জাপানের রাজনীতিতে অস্থিরতা চলছে। জাপান সরকারের তিন জন মন্ত্রী পদত্যাগ করেছেন। তাছাড়া ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির রাতের ভোট বিষয়ক একটি বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় চলছে।