বরগুনায় প্রেমিক যুগল একই সঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০১৯, ১৩:০৭
  • 1180 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০১৯, ১৩:০৭
  • 1180 বার পঠিত
বরগুনায় প্রেমিক যুগল একই সঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা

বরগুনা তালতলীতে দুই পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় প্রেমিক যুগল একই সঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে একাদশ শ্রেণির ছাত্র আবুল কাশেমের (১৫) সঙ্গে লালুপাড়া গ্রামের নান্না মিয়ার মেয়ে নবম শ্রোণীর ছাত্রী নাদিরার (১৪) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এই সম্পর্কের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। কিন্তু কোনো পরিবারই তাদের বিয়ে দিতে রাজি হয়নি। শুক্রবার রাতে কাশেম প্রেমিকা নাদিরার বাড়িতে বিষের বোতল নিয়ে হাজির হয়। এরপর নাদিরাকে বিয়ের প্রস্তাব দেয়।

এতে নাদিরার পরিবার রাজি না হওয়ায় সেখানেই কাশেম ও নাদিরা একই সঙ্গে বিষ পান করে। পরে তাদের দুইজনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কাশেমের অবস্থা সংকটাপন্ন হলে তাকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। নাদিরা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কাশেমের বোন শাহনাজ পারভীন বলেন, নাদিরার সঙ্গে আমার ভাইয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছে। এই সম্পর্ক দুই পরিবারের কেউ মেনে নেয়নি। পরে দুইজনেরই একত্রে ঘটনা দিন বিষ পান করেছে। তাদের দুইজনকেই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

নাদিরার ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য শাহজালাল জানান, দু’জনেরই চিকিৎসা চলছে। সুস্থ হলে পারিবারিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, প্রেমিক কাশেমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে এবং প্রেমিকা নাদিরার এখানেই চিকিৎসা চলছে।

তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493