উন্নয়ন চোখে না পড়লে চোখের ডাক্তার দেখান: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২২, ০৪:৫৮
  • 166 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২২, ০৪:৫৮
  • 166 বার পঠিত
উন্নয়ন চোখে না পড়লে চোখের ডাক্তার দেখান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। তাদের হয় চোখ নষ্ট। যদি চোখ নষ্ট হয়, তাহলে চোখের ডাক্তার দেখাতে পারে। আমরা ভালো আই ইনস্টিটিউট করে দিয়েছি। তাহলে তারা দেখতে পারবে।’

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম যোগাযোগ পথের (টানেল) একটি সুড়ঙ্গের (টিউব) পূর্ত কাজ সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকালে এই পূর্ত কাজের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি সেখানেই কথাগুলো বলেন।

পূর্ত কাজ সমাপ্তি উপলক্ষে আজ সকালে টানেলের চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্তে উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, ‘কেউ যদি চোখ থাকতে অন্ধ হয়, তাহলে আমাদের কিছু করার নেই। আমি মনে করি যে আমাদের অপোজিশন (বিরোধীরা) চোখ থাকতে অন্ধ। তারা দেখেও না দেখার ভান করে। কারণ, তারা নিজেরা কিছু করতে পারেনি। ভবিষ্যতেও কিছু করতে পারব না। দেশকেও দিতে পারবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ওরা অর্থ চোরাচালান করতে পারবে, ওই ১০ ট্রাক অস্ত্র চোরাচালানি করতে পারবে। ও রকম অস্ত্র অর্থ চোরাচালানি, অর্থ আত্মসাৎ এগুলো পারবে। তারা মানুষের কল্যাণে কাজ করেনি, ভবিষ্যতেও করতে পারবে না, এটা হলো বাস্তবতা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493