পরিবহন ধর্মঘট না ডাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২২, ০০:৪৩
  • 166 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২২, ০০:৪৩
  • 166 বার পঠিত
পরিবহন ধর্মঘট না ডাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে বিএনপির গণসমাবেশ ঘিরে কেউ যেন পরিবহন ধর্মঘট ডাকতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন শেষ হওয়ার দু’দিনের মধ্যেই সম্মেলন মঞ্চ ও প্যান্ডেল সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বিএনপির গণসমাবেশের নির্বিঘ্ন আয়োজনের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশেই ছাত্রলীগের সম্মেলনের তারিখ পূর্বঘোষিত ৮ ডিসেম্বর থেকে দু’দিন এগিয়ে আনা হয়েছে।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে নির্বিঘ্নে গণসমাবেশ অনুষ্ঠানের সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গণসমাবেশ ঘিরে কেউ যেন কোনো ধরনের পরিবহন ধর্মঘট ডাকতে না পারে, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে ১০ ডিসেম্বরের গণসমাবেশের বিষয়ে সরকারের এমন নমনীয় অবস্থানের পরও বিএনপির সংশয়ের অবসান হচ্ছে না। এটা সরকারের কোনো ‘রাজনৈতিক কৌশলের অংশ’ কিনা সে নিয়ে সন্দেহ করছেন দলটির নেতারা। তাঁরা বলছেন, কৌশলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে যাতে গণসমাবেশ করতে না পারে, সেটি নিশ্চিত করতেই সরকার এমন ফাঁদ পাততে পারে। তবে উদ্ভূত পরিস্থিতিতে দলীয় ফোরামে আলোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493