বরিশাল ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মহর্রম, ১৪৪৮ হিজরি
বিভিন্ন দাবিতে নৌ পরিবহন শ্রমিকদের ডাকা চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার, মালিক-শ্রমিকনেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নৌ পরিবহন শ্রমিকদের ডাকে চলমান ধর্মঘট প্রত্যাহার এবং এই সেক্টরের উদ্ভূত সমস্যা সমাধানে বৈঠক করেন নেতারা।