শর্তসাপেক্ষে রাজশাহীতে সমাবেশের অনুমতি পেতে পারে বিএনপি

  • আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২২, ২১:২৮
  • 163 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২২, ২১:২৮
  • 163 বার পঠিত
শর্তসাপেক্ষে রাজশাহীতে সমাবেশের অনুমতি পেতে পারে বিএনপি

দি বরিশাল ডেস্ক।। রাজশাহী নগরীর মাদরাসা মাঠে বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মাঠ ব্যবহারে জেলা প্রশাসকের অনুমতি মিললেও এখনো সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবে ১২টি শর্তে রাজি থাকলে অনুমতির পেতে পারে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জানমালের ক্ষয়ক্ষতি না করা, বেলা ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করা, সমাবেশস্থলের বাইরে মাইক না লাগানো, আজানের সময় মাইকের শব্দ বন্ধ রাখাসহ অন্তত ১২টি শর্ত দেওয়া হবে বিএনপিকে। এসব শর্তে রাজি থাকলে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে।

এদিকে রোববার থেকে মাদরাসা মাঠজুড়ে বসানো শুরু হয়েছে পুলিশের সিসি ক্যামেরা। এ বিষয়ে আরিএমপির সাইবার ক্রাইম ইউনিটের প্রধান উৎপল কুমার চৌধুরী জাগো নিউজকে বলেন, শুধু সমাবেশস্থলই নয়, গোটা নগরীসহ রাজশাহীর প্রবেশমুখগুলোও সিসি ক্যামেরার আওতায় থাকবে। সাইবার ক্রাইম ইউনিটের কন্ট্রোল রুম থেকে ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হবে।

মাঠ সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল জাগো নিউজকে বলেন, ‘গণসমাবেশের জন্য মাঠ বরাদ্দ চেয়ে আমরা আবেদন করেছি। কিন্তু লিখিত অনুমতি এখনো পাইনি। একদিন বা দুদিন আগে অনুমতি পেলেও আমরা মাঠ তৈরি করে ফেলবো। এরই মধ্যে কিছু কাজ করা শুরু হয়েছে। অনুমতি পেলে শিগগির কাজ শেষ হয়ে যাবে।

সূত্র: জাগো নিউজ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493