সারা দেশে অভিযান চালাবে পুলিশ

  • আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০২২, ০৫:০৩
  • 161 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০২২, ০৫:০৩
  • 161 বার পঠিত
সারা দেশে অভিযান চালাবে পুলিশ

বৃহস্পতিবার থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে অভিযান চালাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে পাঠানো এক আদেশে এই অভিযানের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর বলছে, এটি বিশেষ কোনো অভিযান নয়। আসন্ন কয়েকটি জাতীয় দিবসকে কেন্দ্র করে এই অভিযান পুলিশের রুটিন ওয়ার্ক।

আদেশে পুলিশের সব ইউনিটের ইউনিটের প্রধান ও জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালাতে বলা হয়েছে। এ সময় আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধী লুকিয়ে থাকতে পারে- এমন স্থানে অভিযান চালাবে পুলিশ। এ ছাড়া অন্যান্য স্থানেও অভিযান চালানো হবে।

আদেশে অভিযান চালিয়ে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মঞ্জুর রহমান বলেন, ‘এটি বিশেষ কোনো অভিযান নয়, এটি পুলিশের রুটিন ওয়ার্ক। সামনে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসসহ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493