গৌরনদীতে বাসচাপায় নগরীর নাজির মহল্লার যুবক নিহত

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২২, ০৪:২৫
  • 177 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২২, ০৪:২৫
  • 177 বার পঠিত
গৌরনদীতে বাসচাপায় নগরীর নাজির মহল্লার যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন।শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন দাস গৌরনদী উপজেলার গৈলা এলাকার মন্টু দাসের ছেলে।আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেল চালক জয় দাস। তিনি বরিশাল নগরের নাজির মহল্লা এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।গৌরনদী মহাসড়ক থানার সার্জেন্ট সুমন জানান, জয় ও চয়ন গৌরনদী থেকে বরিশাল নগরের উদ্দেশ্যে যাচ্ছিল। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাইশখোলা দেওপাড়া এলাকায় পৌঁছালে একই দিকগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল পড়ে গিয়ে বাসের নিচে চাপা পড়ে জয় ও চয়ন গুরুতর আহত হন। দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।সার্জেন্ট সুমন বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাস আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়েছে। বাসের যাত্রীরা বিকল্প যানবাহনে নিজেদের গন্তব্য গেছেন। বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সড়ক দুর্ঘটনায় চয়ন দাস নামে একজন হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493