বিএনপির মাহবুব উদ্দিন খোকনসহ ৩৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২২, ০৮:২৪
  • 145 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২২, ০৮:২৪
  • 145 বার পঠিত
বিএনপির মাহবুব উদ্দিন খোকনসহ ৩৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

দি বরিশাল ডেস্ক।। গাড়ি ভাঙচুর ও ট্রাফিক বক্সে হামলার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) মামলার হাজিরার দিন ধার্য ছিল। এদিন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাসসহ বেশ কয়েকজন আদালতে হাজিরা দেন। অন্যদিকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাইফুল ইসলাম নীরবসহ বাকিরা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চকবাজার বিশেষ আদালতে রায় শুনানিতে হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ বাধা দিলে পুলিশের উপর ইট-পাটকেল ছুড়ে ও ট্রাফিক বক্স ভাঙচুর করে। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। ওইদিন রমনা থানার উপ-পরিদর্শক এস এম খায়রুল বাশার বাদী হয়ে ১৮০ জনের বিরুদ্ধে মামলা করেন।

সূত্র: বণিকবার্তা

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493