বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: ডিসি মতিঝিল

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২২, ০০:৪৬
  • 151 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২২, ০০:৪৬
  • 151 বার পঠিত
বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: ডিসি মতিঝিল

দি বরিশাল ডেস্ক।। বিএনপিকে নয়াপল্টনে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে একথা বলেন তিনি।

মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম বলেন, ‘বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয় নাই। আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে এ বিষয়ে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে।’

এর আগে বুধবার সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের এ কর্মকর্তা এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য। সে সময় বিভিন্ন স্পট দেখার পর পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল বিএনপি, পরে আমরা সেটি না করে দিয়েছি।

সূত্র: জাগোনিউজ২৪

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493