আর্জেন্টাইন সমর্থকদের নিজেদের সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২২, ০৫:০১
  • 204 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২২, ০৫:০১
  • 204 বার পঠিত
আর্জেন্টাইন সমর্থকদের নিজেদের সংঘর্ষে নিহত ১

ভোলা সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডলস পার্টির আয়োজন করে আর্জেন্টিনার সমর্থকরা। নুডলস পার্টিতে নিজেদের মধ্যে সংঘর্ষে মো. হৃদয় (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।

নিহত হৃদয় উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেউয়াখালী গ্রামের মো. ইব্রাহীমের ছেলে এবং নাজিউর রহমান কলেজের ডিগ্রির শিক্ষার্থী।
আজ বুধবার ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনার খেলা উপলক্ষে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে হৃদয়সহ স্থানীয় ১০-১৫ জন আর্জেন্টাইন সমর্থক নুডলস পার্টির আয়োজন করেন। এই পার্টিতে তাদের নিজেদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ইয়ামিন নামের এক যুবকের মাথা ফেটে যায়।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করে দেওয়ার কথা বলেন। পরে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় রুবেলের দোকানের কাছে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের মোট সাতজন গুরুতর আহত হন। তাদেরকে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন মো. নয়ন (১৭), আব্দুল্লাহ (২৪), মহিউদ্দিন (২৩), লিটন (২২), সাহাবুদ্দিন (২০), মো. আশিক (২০) ও তালহা (২০)।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে তালহা নামের এক যুবক ক্ষুর দিয়ে হৃদয়কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। মূলত তালহার ক্ষুরের আঘাতেই সকলে আহত হয়েছেন।

নিহত হৃদয়ের চাচা মো. ইসমাইল জানান, রাতে দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশের ধাওয়া খেয়ে হৃদয় তার খালার বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে রাতে বাড়ির উদ্দেশে রওনা করেন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে পুকুরে ফেলে দেয় বলে দাবি চাচা ইসমাইলের।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষ রাতেই থানায় অভিযোগ দিয়েছে। সকালে হৃদয় নামের একজনের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে আটকের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁ*সভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481