ফেন্সিডিলবাহী পিকআপকে ধাওয়া, দুর্ঘটনায় দুই র‍্যাব সদস্যসহ নিহত ৩

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২২, ২৩:২৯
  • 154 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২২, ২৩:২৯
  • 154 বার পঠিত
ফেন্সিডিলবাহী পিকআপকে ধাওয়া, দুর্ঘটনায় দুই র‍্যাব সদস্যসহ নিহত ৩

র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে মাগুরা সদর উপজেলার রাউতড়া সাইত্রিশ এলাকায় এ দুর্ঘটনায় ঝিনাইদহ র‌্যাব-৬ এর দুই সদস্য নিহত হন। তারা ফেন্সিডিলবাহী একটি পিকআপকে ধাওয়া করছিলেন। এ সময় ওই পিকআপের চালকও নিহত হন।
এতে অপর এক র‌্যাব সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
 নিহত দুই র‌্যাব সদস্য হলেন- র‌্যাবের কর্পোরাল আনিসুর রহমান (৩৬) ও কনস্টেবল ওমর ফারুক (৩৫)। ফেন্সিডিল বহনকারী পিকআপ ভ্যানের নিহত চালকের নাম আনোয়ার হোসেন (৪৫)। তিনি ঢাকা দক্ষিণ সিটির আলাউদ্দিন হোসেনের ছেলে। নিহতরা র‌্যাব সদস্য অনিসুর রহমানের বাড়ি বরিশালে, আর ওমর ফারুকের বাড়ি জয়পুরহাটে। এছাড়া নাজমুল নামের আরেক র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পিকআপ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হয়।
মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, ঝিনাইদহ থেকে একটি পিকআপ বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের তিন সদস্য শুক্রবার ভোরে একটি মাইক্রোযোগে ওই পিকআপটিকে ঝিনাইদহ থেকে ধাওয়া করেন। ভোর আনুমানিক ৪টার দিকে মাগুরা সদরের রাউতড়া সাইত্রিশ এলাকায় র‌্যাবের মাইক্রোবাসটি ফেনসিডিলবাহী পিকআপকে অতিক্রম করতে যায়। এ সময় পিকআপটি র‌্যাবের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান নামে এক র‌্যাব সদস্য নিহত ও দুই র‌্যাব সদস্য আহত হন। অন্যদিকে, ফেন্সিডিলবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে উল্টে গেলে চালক আনোয়ার গুরুতর আহত হন। পরে আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপতালে নেওয়া হলে র‌্যাব সদস্য ওমর ফারুক ও পিকআপচালক আনোয়ান হোসেন মারা যান। অপর আহত র‌্যাব সদস্য নাজমুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাছুম জানান, দুই র‌্যাব সদস্যসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক র‌্যাব সদস্যসহ দুজন মারা যান। ঘটনাস্থলেই অপর এক র‌্যাব সদস্যের মৃত্যু ঘটে। আরেক র‌্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493