বিস্ফোরক মামলায় ফখরুল-আব্বাস গ্রেপ্তার: ডিবি

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২২, ০৩:১৫
  • 160 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২২, ০৩:১৫
  • 160 বার পঠিত
বিস্ফোরক মামলায় ফখরুল-আব্বাস গ্রেপ্তার: ডিবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখাল পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান (ডিবি) ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

নয়াপল্টনে গত বুধবার পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে যায় বলে তাদের পরিবার ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল।

শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এদিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের পর শুক্রবার বেলা ১১টায় জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। এছাড়া বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বক্তব্য রাখবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493