২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২২, ২৩:৫৯
  • 127 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২২, ২৩:৫৯
  • 127 বার পঠিত
২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

দি বরিশাল ডেস্ক।। পৌষ মাস আসতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। দেশের দুই জেলায় শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। মৃদু এই শৈত্যপ্রবাহ বইছে চুয়াডাঙ্গা ও রাজশাহীর ওপর দিয়ে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ এবং রাজশাহীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

দেশে তাপমাত্রা কমে গিয়ে, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে।

আবহাওয়াবিদ মো. লতিফুল নেওয়াজ কবির জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায়।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা ও রাজশাহী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493