কুয়াকাটায় হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২২, ০৭:০৭
  • 192 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২২, ০৭:০৭
  • 192 বার পঠিত
কুয়াকাটায় হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

দি বরিশাল ডেস্ক।। পটুয়াখালীর কুয়াকাটায় ঝিলিক নামের আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অজান্তা বেগম।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ওই নারীকে রুম চেক আউটের জন্য ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে দরজা ভেঙে ওই পর্যটককে হোটেলের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় কুয়াকাটায় ঘুরতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে সুজন (৩২) ও অজান্তা বেগম নামে দুইজন হোটেল ঝিলিকের ২০৪ নম্বর রুম ভাড়া নেন। সারাদিন তারা হোটেল অবস্থানসহ বাইরেও ঘোরাঘুরি করেন।

স্বামী পরিচয় দেওয়া সুজন পটুয়াখালীর বাউফল সদরের রফেজ সিকদার ও আমেনা বেগমের ছেলে বলে হোটেলের রেজিষ্ট্রারে উল্লেখ রয়েছে।

হোটেল ঝিলিকের মালিক লিয়াকত আলী জানান, শনিবার সকাল ১০টায় হোটেল চেক আউটের সময় হলে তাদেরকে ফোন দেওয়া হয়। ফোনে না পেয়ে রুমে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পওয়া যায়নি। রুম ভিতর থেকে তালা লাগানো থাকায় আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দেই, পরে পুলিশ এসে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঝুলন্ত অবস্থায় থাকা এই নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছি। তবে স্বামীর পরিচয় দেওয়া সুজনকে পাওয়া যায়নি। ওই রুম থেকে আলামত হিসেবে একটি স্মার্ট ফোন, একটি জামাকাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে। হোটেল রেজিষ্ট্রিকৃত নাম-পরিচয় নিয়ে আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: পূর্বপশ্চিমবিডি.কম

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493