কলাপাড়ায় গৃহবধুকে ধর্ষণের পর হত্যা ।। লাশ ফেলে দেয় পুকুরে, ঘাতক গ্রেফতার

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০২২, ০৭:০৬
  • 191 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০২২, ০৭:০৬
  • 191 বার পঠিত
কলাপাড়ায় গৃহবধুকে ধর্ষণের পর হত্যা ।। লাশ ফেলে দেয় পুকুরে, ঘাতক গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পুকুর থেকে উদ্ধার হওয়া দুই সন্তানের জননী ইয়াসমিন আক্তার ডলির (৩০) মৃত্যু রহস্যের উদঘটন হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের হাসিব তালুকদার (২৫) তাকে
ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় ঘটনা ধামাচাপা দিতে। গত ১৬ ডিসেম্বর দুপুরে বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয় ডলির মৃতদেহ। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হাসিব তালুকদারকে গ্রেফতার করেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, গত ১৫ ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় ডলি। এ সময় আগে থেকে ওৎপেতে থাকা ছোনখোলা গ্রামের মনজু তালুকদারের ছেলে হাসিব ডলিকে মুৃখ চেপে ধরে বাথরুমে আটকে ধর্ষণ করে। এসময় গৃহবধু ডাকচিৎকার দিলে হাসিব বাথরুমের ওয়ালের সাথে তাকে ধাক্কা দেয়। এতে ডলির মাথা ফেটে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। এরপর হাসিব নিজেকে বাঁচাতে ডলির নিথর দেহ পুকুরে ফেলে দেয়।

পুলিশ কর্মকর্তা জানান, পরদিন ১৬ ডিসেম্বর এলাকাবাসী ও পরিবারের লোকজন ডলির মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। প্রথমে ডলি পানিতে ডুবে মারা গেছে এমন ধারণা করা হলেও তার শরীরে রক্তের দাগ দেখে পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ হাসিবকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে হাসিব প্রথমে বিষয়টি অস্বীকার করে। পড়ে স্বীকার করে কিভাবে ডলিকে হত্যা করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম আরও জানান, ইয়াসমিন আক্তার ডলিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নিহতের স্বামী বনি আমিন অভিযুক্ত হাসিব তালুকদারকে প্রধান আসামী করে অজ্ঞাত অসামীদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ওই মামলায় হাসিবকে গ্রেফতার করে। রোববার হাসিবকে আদালতে প্রেরণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493