মেসিদের জয়ে বাংলাদেশ উন্মাতাল, যা বলছে আর্জেন্টিনার গণমাধ্যম

  • আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২২, ০৭:২১
  • 193 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২২, ০৭:২১
  • 193 বার পঠিত
মেসিদের জয়ে বাংলাদেশ উন্মাতাল, যা বলছে আর্জেন্টিনার গণমাধ্যম

বুয়েন্স আয়ার্সের টাইমস তাদের প্রতিবেদনটি শুরুই করেছে ১৮ বছর বয়সী বাংলাদেশি আর্জেন্টিনা ও মেসি-ভক্ত নেফাউর রহমান জিয়ানের কথা দিয়ে। বিশ্বকাপের শ্বাসরূদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপা জয় ছুঁয়ে গিয়েছিল বাংলাদেশকেও। জিয়ান তখন কাঁদছিলেন। হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার জয়ে তিনি কেন কাঁদছেন এমন প্রশ্নে তাঁর মন্তব্য, ‘আমি জানি না আমি কেন কাঁদছি, কিন্তু আমি তাঁর জন্য কাঁদছি। এই তিনি লিওনেল মেসি।’
বাংলাদেশের মানুষের আবেগ এরই মধ্যে ছুঁয়ে গেছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশের প্রতি ব্যাপক আগ্রহ তাদের। প্রায় প্রতিদিনই বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস, সমর্থন ও মেসির প্রতি অনুরাগ নিয়ে প্রতিবেদন ছেপেছে তারা। বুয়েন্স আয়ার্সে এইরেস টাইম বাংলাদেশকে ‘ক্রিকেট পাগল দেশ’ হিসেবে বর্ণনা করে বলেছে, দেশটির ক্রিকেট দল বিশ্বের অন্যতম সেরা। যদিও বাংলাদেশের ফুটবল সম্পর্কে তাদের মন্তব্য, ‘ফুটবলে বৈশ্বিক তালিকার তলানিতে অবস্থান বাংলাদেশের’। বুয়েন্স আয়ার্সের টাইমস লিখেছে, চার বছর পরপর বিশ্বকাপ এলে বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে মেতে ওঠে।
তারা নিজেদের ভাগ করে নেয় ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকগোষ্ঠীতে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493