অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা

  • আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২২, ০৯:১৪
  • 189 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২২, ০৯:১৪
  • 189 বার পঠিত
অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা

বিশ্বকাপ ফাইনালে জিতেই লিওনেল মেসি বলেছিলেন, দেশে ফিরতে তর সইছে না। রোজারিওতে যেতে মুখিয়ে আছেন। দেশের মানুষের উচ্ছ্বাস দেখতে মুখিয়ে আছে। মেসিরা মঙ্গলবার দেশে ফিরেছেন। তবে সোমবার থেকেই দেশটির রাজধানী বুয়েন্স এইরেস লাখো দর্শকে ভরে গিয়েছিল।

বিশ্বকাপ শিরোপা উদযাপনকে আরও রাঙিয়ে তুলতে আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মেসিদের লাখো জনতার সামনে বরণ করে নেওয়া হয়েছে। এরপর ছাদখোলা বাসে প্যারেদ করে শিরোপা উদযাপন করেন তারা।

ওখানেই দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিলেন মেসি, ডি মারিয়া ও ডি পলসহ পাঁচ ফুটবলার। ছাদখোলা বাসের ব্যবস্থা করা হলেও রাস্তার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। নেওয়া হয়নি ঠিকঠাক প্রস্তুতি। বাসের ছাদে পা ঝুলিয়ে বসে ছিলেন পাঁচ ফুটবলার।

মেসিদের সামনে চলে আসা তার। ছবি: টুইটার
হঠাৎ করে তাদের সামনে চলে আসে মোটা একটি ঝুলন্ত কেবল বা তার। ওই তারে কভার লাগানো থাকলেও তা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার শঙ্কা ছিল। এছাড়া ওই তারে মেসিদের মাথা বেধে নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীতল বাস থেকে পড়েও যাওয়ার শঙ্কা ছিল। কিন্তু মেসিরা সতর্ক থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হুট করে যখন মোট ওই তার সামনে চলে আসে তখন মেসি-ডি পলরা মাথা নিচু করে ফেলেন। যে কারণে তারা ওই দুর্ঘটনা থেকে বেঁচে যান। এর আগে শিরোপা নিয়ে কাতার থেকে দেশে ফেরেন মেসিরা। বিমান থেকে মেসি শিরোপা হাতে নিয়ে তা উচিয়ে ধরে বাইরে বের হন। তার পেছনে ছিলেন বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর মেসিদের কোচ লিওনেল স্কালোনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493