প্রিয়াংকা গান্ধীকে পুলিশের ঘাড় ধাক্কা!

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০১৯, ১০:০৩
  • 1131 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০১৯, ১০:০৩
  • 1131 বার পঠিত
প্রিয়াংকা গান্ধীকে পুলিশের ঘাড় ধাক্কা!

ভারতে বিরোধী দল কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধীকে পুলিশ ঘাড় ধাক্কা ও হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে দেখতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, লখনৌর রাস্তায় যোগী আদিত্যনাথের পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ান প্রিয়াংকা গান্ধী।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার অভিযোগে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে গ্রেপ্তার করেছে লখনৌ পুলিশ। প্রিয়াংকা গান্ধী শনিবার তাকে দেখতে গিয়ে বাধার মুখে পড়েন। কিন্তু পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দলীয় কর্মীর স্কুটারে করে ওই আইপিএস অফিসারের বাড়িতে যান প্রিয়াংকা।

তবে কংগ্রেস নেত্রী প্রিয়াংকা অভিযোগ করেছেন, পুলিশ তাকে ঘাড় ধাক্কা দিয়ে আটকানোর চেষ্টা করেছে। এমনকি শুধু আটকায়নি, তার গলা টিপে ধরেছিলেন নারী পুলিশের এক কনস্টেবল। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ারও অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী।

খবরে বলা হয়, সিএএ নিয়ে বিক্ষোভের সময় গ্রেপ্তার সাবেক আইপিএস অফিসার এসআর দারাপুরী ও দলের নেত্রী সাদাফ জাফরের পরিবারের সঙ্গে দেখা করতে রওনা হন প্রিয়াংকা।

কিন্তু ইন্দিরা নগরে পৌঁছনোর আগে রাস্তাতেই যোগীর পুলিশ আটকায় তাকে। প্রিয়াংকার দাবি, তিনি কোথায় যাচ্ছেন, তা জানতই না পুলিশ। তা সত্ত্বেও তার গাড়ি আটকানো হয়। এর পর রাস্তায় হাঁটতে শুরু করেন তিনি। আচমকাই দলের এক কর্মীর স্কুটারের পেছনে বসে পড়েন প্রিয়াংকা।

পুলিশ পেছনে দৌড়াতে থাকে। তাকে থামাতে হিমশিম খেয়ে যায় পুলিশ। শেষ পর্যন্ত আটকানো হয় স্কুটারটিও। দ্রুত হাঁটতে শুরু করেন প্রিয়াংকা। আটকানোর চেষ্টা করেন নারী পুলিশের কয়েক জন কর্মী। ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয়। তখনও পাশ কাটিয়ে বেরিয়ে যেতে সফল হন প্রিয়াংকা।

পর তার অভিযোগ, তাকে হেনস্তা করেছে পুলিশ। প্রিয়াংকা বলেন, ‘নারী পুলিশের এক কনস্টেবল আমার গলা টিপে ধরে আটকানোর চেষ্টা করেছিলেন। এমন ভাবে ধাক্কা দেয়া হয়েছে যে পড়ে গিয়েছিলাম।’

শেষ পর্যন্ত কয়েক কিলোমিটার হেঁটেই প্রিয়াংকা পৌঁছান সাবেক আইপিএস অফিসারের বাড়িতে। দারাপুরীর বাড়িতে গিয়ে তার অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493