কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণায় বরিশালে মহানগর ছাত্রলীগের মিষ্টি বিতরণ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০২২, ২৩:৪৫
  • 174 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০২২, ২৩:৪৫
  • 174 বার পঠিত
কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণায় বরিশালে মহানগর ছাত্রলীগের মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর পরই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বরিশাল মহানগর ছাত্রলীগ এর নেতাকর্মীরা।সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ও নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বরিশাল মহানগরীর আঃলীগের জেলা ও মহানগরের কার্যালয়ের সামনে সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল,মিষ্টি বিতরণ করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে এ কমিটির ঘোষণা দেন। এরপর বরিশালের কৃতি সন্তান শেখ ওয়ালি আসিফ ইনানকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি’র সাধারণ সম্পাদক করায় বরিশালেই প্রথম আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উল্লাস করছে বরিশাল মহানগর ছাত্রলীগ এর ব্যানারে মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়নের নেতৃত্বে নেতাকর্মীরা।
আজ ২১ ডিসেম্বর দিবাগত রাত ১২ টায় বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদর রোডস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ এর অস্থায়ী কার্যালয় বিবিড় পুকুর পাড় থেকে শুরু করে লঞ্চঘাট, আমতলার মোড়,রুপাতলী বাসস্ট্যান্ড,চৌমাথা, নথুল্লাবাদ বাস স্টান্ড সহ বটতলার মোড়ে আনন্দ উল্লাস ও সকলকে মিষ্টি বিতরণ করেছে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা।মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন জানান গতকাল বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটিতে সভাপতি সাদ্দাম হোসেন ও বরিশালের কৃতি সন্তান বরিশালের গর্ব শেখ ওয়ালি আসিফ ইনানকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি’র সাধারণ সম্পাদক করায় তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে নগরীর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে তাদের আনন্দ প্রকাশ করে।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493