বেসরকারি ৬৮,৩৯০ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২২, ০১:০০
  • 252 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২২, ০১:০০
  • 252 বার পঠিত
বেসরকারি ৬৮,৩৯০ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

দি বরিশাল ডেস্ক।। সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী নিবন্ধনধারীদের আবেদনের আহ্বান জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে। সেদিন থেকে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন।

গতকাল বুধবার প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন গ্রহণ শেষ হবে ২৯ জানুয়ারি রাত ১২টায়। আইডি পাওয়া প্রার্থীদের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। প্রত্যেক আবেদনকারী সনদ অনুযায়ী স্কুল বা কলেজ পর্যায়ে একটি মাত্র আবেদন করতে পারবেন। আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখা যাবে। এ জন্য আবেদনকারীকে এক হাজার টাকা ফি দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুল ও কলেজ পর্যায়ে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে ৩১ হাজার ৫০৮ জন। এ ছাড়া মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে এমপিওভুক্ত ৩৬ হাজার ৮৮২ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। প্রতিষ্ঠানের সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত হতে হবে। নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য দিলে নিয়োগ সুপারিশ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শূন্যপদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে। সেদিন থেকে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493