সিকিমে সড়ক দুর্ঘটনায় ১৬ ভারতীয় সেনার মৃত্যু

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২২, ০৭:২৮
  • 170 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২২, ০৭:২৮
  • 170 বার পঠিত
সিকিমে সড়ক দুর্ঘটনায় ১৬ ভারতীয় সেনার মৃত্যু

একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতের সিকিমে প্রাণ হারিয়েছেন দেশটির ১৬ সেনা সদস্য। এছাড়া আহত হয়েছেন আরও চার জন। তিনটি ট্রাকের একটি কনভয় দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার। কনভয়টি চাটেন থেকে থাঙ্গু’র দিকে যাচ্ছিল। সেই সময় এক মোড় ঘুরতে গিয়ে কনভয়ের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর জেরেই প্রাণ হারান ১৬ সেনা সদস্য। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহত সেনা সদস্যদের মধ্যে তিন জন জুনিয়র কমিশনড অফিসার এবং ১৩ জন সৈনিক ছিলেন। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এক মর্মান্তিক দুর্ঘটনায় ২৩ ডিসেম্বর উত্তর সিকিমের জেমায় ১৬ জন বীর সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটি তিনটি যানের কনভয়ের অংশ ছিল। চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল কনভয়টি। কনভয়ের গন্তব্য ছিল জেমা। যাত্রাপথে একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, দুর্ঘটনার খবর পেয়ে অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী। চার সেনা জওয়ানকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এই গভীর শোকের সময় ভারতীয় সেনাবাহিনী এই বীর জওয়ানদের পরিবারের সঙ্গে রয়েছে। নিহত সেনাদের নাম ও তিন কর্মকর্তার পদবী তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আরেক টুইট বার্তায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, জাতি তাদের সেবা ও অঙ্গীকারের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493