ভোলায় বিএনপির গণমিছিলে পুলিশের বাধা

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ০৩:২০
  • 216 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ০৩:২০
  • 216 বার পঠিত
ভোলায় বিএনপির গণমিছিলে পুলিশের বাধা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটক সব নেতাকর্মীর মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে ভোলার গণমিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বরিশাল দালান এলাকায় এলে পুলিশ তাদের বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্যসচিব মো. রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্যসচিব হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর অভিযোগ করে জানান, যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ তাদেরকে বাধা দেয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ে ফিরে যান। শান্তিপূর্ণভাবেই তারা তাদের দাবি আদায় করবেন বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581