বরিশাল ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর (২০১৯) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষক-কর্মচারীরা ৮ জানুয়ারি পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন