সাংবিধানিক অধিকার ফিরে পেতে মানুষ রাস্তায় নেমেছে: আমীর খসরু

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ০৫:৫১
  • 144 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ০৫:৫১
  • 144 বার পঠিত
সাংবিধানিক অধিকার ফিরে পেতে মানুষ রাস্তায় নেমেছে: আমীর খসরু

বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের কাছে মেসেজ চলে গেছে; এ দেশের মানুষ আর ভোটচুরি মেনে নেবে না। এবার ভোটচোরদের হাতেনাতে ধরে জনগণের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার করবে। সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাই আজকে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে।

সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে বরিশালে অনুষ্ঠিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শনিবার দুপুরে বরিশাল মহানগর, জেলা বিএনপি দক্ষিণ ও উত্তরের উদ্যোগে এ গণমিছিল হয়েছে।

আমীর খসরু আরও বলেন, সরকার ইতোমধ্যে শত শত মানুষকে গুম, ক্রসফায়ার ও পুলিশি হেফাজতে নিয়ে হত্যা করেছে। সম্প্রতি বিএনপির ১৩ নেতাকে হত্যা করা হয়েছে। ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে এতদিন ক্ষমতায় থাকলেও বর্তমানে দেশের মানুষ ভয়কে জয় করে এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য রাস্তায় নেমেছে। কোনো শক্তি গুলি, খুন, গুম, নির্বিচারে হত্যা করে এই জনগণকে থামাতে পারবে না। অতীতের মতো এবারও দেশের মানুষ গণতন্ত্রের আন্দোলনে জয়ী হবে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ ও এবায়দুল হক চান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহিন, জেলা বিএনপির (উত্তর) আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493