করোনা ॥ সব হাসপাতাল প্রস্তুত রাখার পরামর্শ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০২২, ০৭:৩৩
  • 292 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০২২, ০৭:৩৩
  • 292 বার পঠিত
করোনা ॥ সব হাসপাতাল প্রস্তুত রাখার পরামর্শ

আবার করোনা হানা দিচ্ছে। ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ এর প্রভাবে চীন, ভারতসহ বিভিন্ন দেশে আবারও কোভিড-১৯ সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই অবস্থায় দেশের সব কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোকে চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে পরামর্শ দিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সোমবার (২৬ ডিসেম্বর) কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে এসব পরামর্শ পৌঁছে দেওয়া হয়েছে। কারিগরি পরামর্শক কমিটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারত ও চীনসহ পৃথিবাীর অনেক দেশে নতুন ধরনের করোনা সংক্রমণ দেখা দিয়েছে এবং বৃদ্ধি পেয়েছে। তাই বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যে বিশেষ শয্যা, আইসিইউ ব্যবস্থা ও জনবল ছিলো, তা বর্ধিত হারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যথাযথভাবে প্রস্তুত রাখার সময় এসেছে।
কারিগরি পরামর্শক কমিটি আরও জানায়, ওমিক্রনের নতুন ধরন অত্যন্ত সংক্রামক। সম্প্রতি চীন, ও ভারতে জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব দেশে ওমিক্রন ধরনের বিএফ.৭ উপধরনের কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশগুলোয় সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সেই সংক্রমণের আশঙ্কা থাকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493