দিনকালের প্রকাশনা বাতিল

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২২, ২৩:০৯
  • 322 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২২, ২৩:০৯
  • 322 বার পঠিত
দিনকালের প্রকাশনা বাতিল

দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বাতিল করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান পত্রিকাটির প্রকাশনা বাতিলের অফিস আদেশ জারি করেন। তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, দৈনিক দিনকাল পত্রিকাটি বিগত ১৬ এপ্রিল ২০০২ তারিখে নিবন্ধনমূলে ঘোষণাপত্র প্রাপ্ত হয়। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ১লা অক্টোবর ২০১৯ তারিখের পত্রে পত্রিকাটির প্রকাশক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমতা হস্তান্তর না করে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায়,ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি ব্যতিত অফিসের ঠিকানা ও ছাপাখানা পরিবর্তন করায় পত্রিকাটি বাতিল করার জন্য এ কার্যালয়কে অনুরোধ করা হয়। কিন্তু অদ্যাবধি উক্ত কারণ দর্শানোর উপযুক্ত জবাব এ কার্যালয়ে দাখিল করেননি। তথাপি পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রেখেছেন। পরবর্তীতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর উক্ত পত্রিকার প্রকাশক, সম্পাদক ও ছাপাখানা পরিবর্তন বিষয়ে কোনো প্রমাণক প্রকাশনা অধিদপ্তরকে অবহিত না করায় ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন ১৯৭৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য পুনরায় অনুরোধ করা হয়।এতদপ্রেক্ষিতে পত্রিকার প্রকাশক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমতা হস্তান্তর না করে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায়, ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায়, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি ব্যতিত অফিসের ঠিকানা ও ছাপাখানা পরিবর্তন করায় ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন আইন ১৯৭৩ এর যথাক্রমে ১০, ১১, ১৬ এবং ২০(১)(খ) ধারা লঙ্ঘন করায় ঘোষণাকৃত বাংলা দৈনিক দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর তারেক রহমানের নামে বিগত ১৬ এপ্রিল ২০০২ তারিখে ৭২/২০০২ নং নিবন্ধনমূলে প্রদানকৃত পত্রিকাটির (ঘোষণাপত্র (ফরম বি) এবং পত্রিকা মুদ্রণের ঘোষণাপত্র বাতিল করা হলো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481