প্রবাসী ছেলের মৃত্যু শোক সইতে পারলেন না বাবা

  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২২, ০৫:০৬
  • 246 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২২, ০৫:০৬
  • 246 বার পঠিত
প্রবাসী ছেলের মৃত্যু শোক সইতে পারলেন না বাবা

রিশালের গৌরনদীতে দুবাই প্রবাসী পুত্র শাহিন সরদারের (৫০) মৃত্যুর শোক সইতে না পেরে পিতা আকুবালী সরদার (৭০) মারা গেছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকুবালী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে মারা যায়।

প্রবাসী শাহিনের লাশ দেশে ফিরে আনার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন স্বজনরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ বছর পূর্বে চাকরির জন্য উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের আকুবালী সরদারের (৭০) ছেলে শাহিন সরদার (৫০) দুবাই যান। ২-৩ বছর পরপর শাহিন ছুটি নিয়ে বাড়িতে আসতেন। সর্বশেষ ছুটি শেষে ২০২০ সালের এপ্রিল মাসে শাহিন দুবাই যান। গত ২২ ডিসেম্বর রাতে শাহিন সরদার সেখানে স্ট্রোক করে মারা যান।

আকুবালীর মামাতো ভাই রুহুল আমিন সরদার জানান, গত ২২ ডিসেম্বর রাতে দুবাই প্রবাসী পুত্র শাহিনের মৃত্যুর সংবাদ শাহিনের সহকর্মীদের মাধ্যমে পেয়ে বাবা-মাসহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কান্নায় ও আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। শাহিনের বাবা ও মা, স্ত্রী, ছেলে, মেয়ে বারবার মূর্ছা যায়। প্রবাসী পুত্রের মৃত্যুর শোক সইতে না পেরে গত ২৯ ডিসেম্বর সকালে বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষনিক তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৯ ডিসেম্বর রাতে মারা যান।

শাহিনের স্ত্রী চম্পা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানায়, ২২ ডিসেম্বর বেলা দেড়টার দিকে স্বামীর সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে তার কথা হয়। তখন স্বামী তাকে জানায়- বুকের ভেতর ডান পাশে একটু ব্যথা করে। রাতে খবর পায় স্ট্রোক করে তার প্রবাসী স্বামী মারা গেছে। স্বামীর লাশ দেশে ফিরে আনার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

বার্থী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, দুবাই প্রবাসী পুত্রের মৃত্যুর শোক সইতে না পেয়ে বৃদ্ধ পিতা আকুবালী সরদার স্ট্রোক করে মারা গেছেন। শুক্রবার বাদজুমা জানাজা শেষে বাঙ্গিলা গ্রামের তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493