শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২২, ০৬:২৪
  • 197 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২২, ০৬:২৪
  • 197 বার পঠিত
শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ॥ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিল, ফলাফল বাতিল করে এক ও অভিন্ন কাট মার্কে পুনরায় ফলাফল ঘোষণা করা, কোটা বাতিলের সরকারি পরিপত্র মেনে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা, শিক্ষক নিয়োগে বিদ্যমান নিয়োগ মেধার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করে নতুন কোটামুক্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা, প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে অধিকার বঞ্চিত বেকার সমাজ।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অধিকার বঞ্চিত বেকার সমাজের ব্যানারে মানববন্ধনে সভাপতিত্ব করেন চাকুরির প্রত্যাশি নিলয় মিত্র। মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদুর রহমান, হাফিজুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সমাজে নারীর এগিয়ে যাচ্ছে, ভালো অবস্থানে রয়েছে। তাদের ২০ শতাংশের বেশি কোটা দেওয়ার যৌক্তিকতা নেই। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন চাকরিতে কোনো কোটা থাকবে না। তারপরও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রথা পদ্ধতি চালু রেখেছে। এই বৈষম্য দূর করে মেধার ভিত্তিতে চাকরি পেতে চাই।

বক্তারা আরও বলেন, প্রাথমিকের শিক্ষকেরা এখন ভালো বেতন পান। তাদের সন্তানদের জন্য পোষ্য কোটার কোনো প্রয়োজন নেই। এটা বাতিল করতে হবে। এ সময় তারা প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493