বরিশালে আমনের বাম্পার ফলন

  • আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৩, ০৭:৩১
  • 147 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৩, ০৭:৩১
  • 147 বার পঠিত
বরিশালে আমনের বাম্পার ফলন

দক্ষিণাঞ্চলে এবার আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও পরে অতিবর্ষণের ফলে ফলন ও উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে সব শঙ্কা কাটিয়ে বরিশাল বিভাগের সব জেলায় আমনের ফলন ভালো হয়েছে। একই সঙ্গে ধানের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখেও হাসি ফুটেছে।এদিকে আমন ওঠার পর বরিশাল অঞ্চলের বাজারে চালের দামও পড়তির দিকে। ক্রেতাদের মধ্যেও স্বস্তি এসেছে কিছুটা। খুচরা বাজারে এক মাসের ব্যবধানে কেজিপ্রতি চালের মূল্য চার-পাঁচ টাকা কমেছে।এ সম্পর্কে বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) হারুন-অর রশিদ বলেন, অক্টোবর মাসে বৃষ্টি কম হওয়ায় খরা চলছিল। তখন আমন ধানের চারা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষক। ওই মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বৃষ্টি হয়। এই বৃষ্টি ধানের চারার জন্য ছিল আশীর্বাদ। সময়মতো পানি পেয়ে এবার ধানের বাম্পার ফলন হয়েছে।বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, চলতি বছর বরিশাল বিভাগের ৬ জেলায় ৬ লাখ ৯৯ হাজার ১১২ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৬০ ভাগ আমন কাটা হয়েছে। চাল উৎপাদিত হয়েছে ১২ লাখ ৫০ হাজার ১২২ টন । গত বছর এই বিভাগে ৬ লাখ ৯৯ হাজার ১১২ লাখ হেক্টরে আমন আবাদ হয়েছিল। আর চাল উৎপাদিত হয়েছিল ১৫ লাখ ৯৭ হাজার ৬১১ টন। এবার বাম্পার ফলন হওয়ায় গত মৌসুমের চেয়ে চালের উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা এলাকার কৃষক সিরাজুল ইসলাম বলেন, তিনি এবার সাড়ে তিন একর জমিতে আমন আবাদ করেছিলেন। প্রায় ৬৫ মণ ধান পাবেন বলে আশা করছেন। সিরাজুল ইসলাম বলেন, এবার বাজারে ধানের দাম ভালো। জ্বালানি তেলের দাম বাড়ার আগেই আমন আবাদ হওয়ায় খরচ কমেনি। এবার প্রতি একর জমিতে আবাদ করতে প্রায় ছয় হাজার টাকা খরচ হয়েছে। তবে সামনে বোরো মৌসুমে ধানের উৎপাদন ব্যয় দ্বিগুণ হয়ে যাবে।
বরগুনার আমতলী উপজেলার উত্তর রাওঘা গ্রামের কৃষক বশির উদ্দিন বলেন, ‘এ বছর তিন একর জমিতে আমন চাষে খরচ হয়েছে ২৮ হাজার টাকা। ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করি, ভালোই লাভ হবে।’
দক্ষিণাঞ্চলের বাজারে এবার আমন ধানের দাম বেশ ভালো। প্রতি মণ গুটি স্বর্ণা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বরিশালের আঞ্চলিক খাদ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এবার সরকার আমন মৌসুমে ২৮ টাকা কেজি দরে ধান কিনছে। এ জন্য ধানের দাম বাজারে ভালো পাচ্ছেন কৃষক। সরকারিভাবে এ অঞ্চল থেকে ধান ও চাল দুটিই সংগ্রহ করবে সরকার।
চালের বাজারে স্বস্তি
পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মোটা জাতের আমন ৫০ কেজির প্রতি বস্তা ২ হাজার ৬৫০ টাকা, কাজলা আমন ২ হাজার ২৫০ টাকা, দুধকলম ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
নগরের পাইকারি বাজার ফড়িয়াপট্টির হাওলাদার বাণিজ্যকেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানের চাল ব্যবসায়ী আলমগীর হাওলাদার বলেন, আমন আসার পর থেকে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম চার-পাঁচ টাকা কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। খুচরা বাজারে আমন মোটা চাল প্রতি কেজি ৫৮ টাকা, কাজলা ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগেও এর দাম ছিল ৫৫-৬০ টাকা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493