আরও হাড় কাঁপানো শীত আসছে

  • আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২৩, ০৪:৪২
  • 154 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২৩, ০৪:৪২
  • 154 বার পঠিত
আরও হাড় কাঁপানো শীত আসছে

কুড়িগ্রামের রাজারহাট থেকে সিলেটের শ্রীমঙ্গল। এরপর চুয়াডাঙ্গা। সবশেষে গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত ১৫ ডিসেম্বর থেকে এভাবে ধাপে ধাপে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। দুই জেলা থেকে চার জেলায় শৈত্যপ্রবাহ বিস্তৃত হয়েছে।

তবে গতকাল থেকে তাপমাত্রা বাড়ছে। দিনে রোদ থাকায় রাজধানীতেও শীতের অনুভূতি কিছুটা কম। তবে আবারও হাড় কাঁপানো শীত আসার বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। থাকবে তিনটি শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে কোনো শৈত্যপ্রবাহেই তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। ঢাকায় এবারও শৈত্যপ্রবাহের তেমন প্রভাব দেখা যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, গত মাসের তুলনায় জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ মাসে অন্তত তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহও রয়েছে। তিনি বলেন, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চল এবং নদনদীর অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা কখনও কখনও দুপুর পর্যন্ত থাকতে পারে। শ্রীমঙ্গল, রাজারহাট ও তেঁতুলিয়ার ওপর দিয়ে গতকালও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493