বাংলাদেশে আইনের শাসনকে সম্মান করার আহ্বান যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৩, ০৩:৩২
  • 178 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৩, ০৩:৩২
  • 178 বার পঠিত
বাংলাদেশে আইনের শাসনকে সম্মান করার আহ্বান যুক্তরাষ্ট্রের

আইনের শাসনকে সম্মান করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দিবাগত রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র নেড প্রাইস এ কথা জানান।

ব্রিফিংয়ে সাংবাদিকদের একজন গত মাসে মায়ের ডাকের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ‘হয়রানির শিকার’ হওয়ার প্রসঙ্গ তোলেন। 

মস্কোতে রাশিয়ার মুখপাত্র একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। এ বিষয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘এটি কি রাশিয়ার হস্তক্ষেপ নয়? আর এ ঘটনার জন্য বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিয়েছে?’ 

জবাবে মার্কিন মুখপাত্র বলেন, ‘আমরা রাশিয়ার কাছ থেকে এই বিষয়ে যা শুনেছি তা আমি বিবেচনা করব না। আপনি জানেন, আমরা প্রায়শই এই ধরনের প্রপাগান্ডাকে গুরুত্ব দিই না। আমি আমাদের অবস্থান থেকে যা বলতে পারি তা হলো, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি আছে এমন প্রতিটি দেশে আমরা নিয়মিতভাবে রাজনৈতিক পরিমণ্ডলজুড়ে বিভিন্ন অংশীদারের সঙ্গে দেখা করি এবং অবশ্যই এর মধ্যে বাংলাদেশও রয়েছে।’

মুখপাত্র আরও বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক সহিংসতা, ভীতি প্রদর্শনের বিষয়ে উদ্বেগ জানিয়েছি। আমরা বাংলাদেশের জনগণের মতপ্রকাশ, সমবেত হওয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতাকে সম্মান ও রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।’

সাংবাদিকদের উদ্দেশে মুখপাত্র বলেন, ‘এই আহ্বানের কথা আপনারা আমার কাছ থেকে শুনেছেন। এই দপ্তর থেকে শুনেছেন। বাংলাদেশে আমাদের রাষ্ট্রদূতের কাছ থেকে শুনেছেন। আমরা বিশ্বজুড়ে এই আহ্বান জানিয়ে যাব।’

ব্রিফিংয়ে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিকদের একজন বলেন, ‘বিরোধী দলের চেয়ারপারসন দীর্ঘদিন ধরে গৃহবন্দি। বাংলাদেশ সরকার বিরোধী দলের মহাসচিবসহ হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্র কি তাদের অনতিবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাবে?’

জবাবে মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘আমরা বাংলাদেশের সব দলকে আইনের শাসনকে সম্মান করার, সহিংসতা, হয়রানি, ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কোনো দল বা প্রার্থী যাতে অন্য কোনো দল বা প্রার্থীর বিরুদ্ধে হুমকি, উসকানি না দেয় বা সহিংসতা না ঘটায় তা নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’

মুখপাত্র আরও বলেন, ‘প্রকৃত নির্বাচনে সব প্রার্থীর কোনো ধরনের সহিংসতা, হয়রানি ও হুমকি ছাড়াই ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকা প্রয়োজন। যখন সহিংসতা, হয়রানি, ভীতি প্রদর্শন, অযৌক্তিক আটকের খবর আসে, তখনই আমরা সরকারকে ওই খবরগুলো পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করার এবং অপরাধীদের জবাবদিহিতার জন্য আহ্বান জানাই।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493