বাউফলে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ

  • আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৩, ০৪:২৫
  • 217 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৩, ০৪:২৫
  • 217 বার পঠিত
বাউফলে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ পাওয়া গেছে। উৎকোচ না দেওয়ায় তারই অফিস সহকারি জালাল উদ্দিন আহমেদকে চাকুরিচ্যুতির হুমকি দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। মঙ্গলবার এ ব্যাপারে জালাল উদ্দিন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা কর্মকর্তা নাজমুল হক গত ২৮ ডিসেম্বর উত্তর মদনপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। ওই পরিদর্শনের একটি প্রত্যয়নপত্র প্রস্তত করে শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের স্বাক্ষর নেয়ার জন্য যান তারই অফিস সহকারি জালাল উদ্দিন। এসময় জালাল উদ্দিনকে শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, মাদ্রাসা কতৃপক্ষ টাকা পয়সা দিয়েছে? জবাবে জালাল উদ্দিন বলেন, স্যার মাদ্রাসাটি আমার গ্রামের তাই আমি টাকা পয়সা নিতে পারিনা। আপনি দয়া করে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করে দিন। কিন্তু শিক্ষা কর্মকর্তা নাজমুল হক টাকা ছাড়া ওই প্রত্যয়নপত্র দিতে অপরাগতা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে অফিস সহকারি জালাল উদ্দিনকে দেখে নেয়ার হুমকি দেন তিনি। এ ব্যাপারে মঙ্গলবার জালাল উদ্দিন আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের স্বেচ্ছাচারিতার কারনে আমি অফিসে কাজ করতে পারছি না। তার অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে চাকুরিচ্যুত করার হুমকি দিয়েছেন। তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, ওই মাদ্রাসা পরিদর্শন করে অনেক অসঙ্গতি পেয়েছি। তাই প্রত্যয়নপত্র দেয়া সম্ভব নয়। প্রত্যয়নপত্রের জন্য জালাল উদ্দিন আমাকে বাধ্য করতে চাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493