থার্টি ফার্স্ট নাইটে পুলিশের নির্দেশনা

  • আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০১৯, ০৭:৪৭
  • 1098 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০১৯, ০৭:৪৭
  • 1098 বার পঠিত
থার্টি ফার্স্ট নাইটে পুলিশের নির্দেশনা

‘থার্টি ফার্স্ট নাইটে’ কোনো ধরনের অনুষ্ঠান ও সমবেত হওয়া থেকে নগরবাসীকে বিরত থাকতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

এছাড়াও মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ইংরেজি নববর্ষ উদযাপনের সার্বিক নিরাপত্তা নিয়ে সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার পরে হাতিরঝিল এলাকায় জনসাধারণের অবস্থান করা যাবে না। থার্টি ফার্স্ট নাইটের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কূটনৈতিক পাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে গুলশান, বনানী, বারিধারা এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে এলাকায় ফিরতে অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার পর সকল বার বন্ধ থাকবে। তবে পাঁচ তারকা হোটেল বিধিনিষেধের আওতায় থাকবে না। কেউ যাতে মদ বা অ্যালকোহল পান করে জোরে গাড়ি চালাতে না পারে সেজন্য মোড়ে মোড়ে অ্যালকোহল কিট নিয়ে অবস্থান করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং পরীক্ষা করা হবে।

এছাড়াও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে বৈধ আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না বলে জানান ডিএমপি কমিশনার।

এ সময় নিরাপত্তা ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের হুমকি নেই। তবে একটি পক্ষ এই আচার-অনুষ্ঠানকে অবৈধ মনে করে। তাই প্রচ্ছন্ন হুমকি সবসময় থাকে। সেজন্য জনগণের নিরাপত্তার স্বার্থেই সব সময় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

থার্টি ফাস্ট নাইটে ডিএমপির ট্রাফিক ডাইভারশন ও পরামর্শ:

১. গুলশান, বনানী ও বারিধারায় প্রবেশের সকল রাস্তা রাত ৮টা হতে বন্ধ রাখা হবে। তবে উক্ত এলাকায় বসবাসরত নাগরিকগণের প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং আমতলী ক্রসিং (মহাখালী) খোলা রাখা হবে।

২. রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নং রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে না, তবে উক্ত এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।

৩. একইভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত শুধুমাত্র শাহবাগ ক্রসিং এবং নীলক্ষেত্র ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পরিচয়পত্র প্রদর্শন এবং সনাক্তকরণ পূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবে। এজন্য পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

৪. পলাশী ক্রসিং, ভাঙ্কর্য ক্রসিং, বকশী বাজার ক্রসিং, রোমানা চত্ত্বর ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং এবং শহিদুল্লাহ হল ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

৫. হাইকোর্ট পয়েন্ট থেকে আগত সকল প্রকার গাড়িস দোয়েল চত্ত্বরে বামে মোড় নিয়ে শহিদুল্লাহ হল হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বের হয়ে যেতে পারবে।

৬. কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনক অবস্থায় গাড়ি চালালে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭. সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোন জরুরি প্রয়োজনে ডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৫, এডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৬, এসি ট্রাফিক (গুলশান)- ০১৭১৩৩৯৮৪৯৭, এসি ট্রাফিক (উত্তরা)- ০১৭১৩৩৯৮৪৯৮, ডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৩, এডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৪, ডিসি (গুলশান)- ০১৭১৩৩৭৩১৬৬ ও ডিসি (উত্তরা)- ০১৭১৩৩৭৩১৫৬ নাম্বারে ফোন করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493