বরিশাল র‌্যাবের অভিযানে প্রবাসীকে কুপিয়ে হত্যা মামলার ১১ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২৩, ০৭:৪৮
  • 161 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২৩, ০৭:৪৮
  • 161 বার পঠিত
বরিশাল র‌্যাবের অভিযানে প্রবাসীকে কুপিয়ে হত্যা মামলার ১১ আসামি গ্রেপ্তার

মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় ১১ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

বুধবার দুপুর ১টায় বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কমান্ডিং অফিসার ও পরিচালক লে. কর্নেল মাহমুদুল হাসন-পিবিজিএম, পিএসসি।

তিনি জানান, গত ২৬ ডিসেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন রাজনগর ঠাকুর কান্দী এলাকায় পূর্ব শত্রুতার জেরে দানেশ সরদার (৩৫) নামে একজন প্রবাসী যুবককে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের বাবা সোনা মিয়া নড়িয়া থানায় ৫৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা ও ঘটনার বিবরণে জানা যায়, নিহত মো. দানেশ সরদার একজন মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি ১০ বছর যাবত মালয়েশিয়ায় ছিলেন। ঘটনার তিন মাস আগে দেশে আসেন এবং দেশে আসার পর থেকে পূর্ব শত্রুতার জেরে আসামি পক্ষের সহিত বিরোধের সৃষ্টি হয়। এর রেশ ধরে গত ২৬শে ডিসেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে নড়িয়া থানাধীন ঠাকুর কান্দী গ্রামস্থ লোকমান আকনের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর আগে থেকে ওঁতপেতে থাকা আসামিরা রামদা, ছেনদা, ঢাল, সরকি, টেটা, বল্লম, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিষ্টিক, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক দেশীয় অস্ত্রপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আর এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব ৮ (মাদারিপুর ক্যাম্প) গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে।

পরবর্তীতে র‌্যাব-৮ এর সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প) কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন এলাকার শাহাবাগ থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শাহবাগ হতে মামলার এজাহারভূক্ত ২ নম্বর আসামি শাহিন মোড়ল (২৪) কে গ্রেপ্তার করে।

তার দেওয়া তথ্য মোতাবেক ঢাকা জেলার শাহাবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর এলাকা থেকে মামলার এজাহারভূক্ত ৯ নম্বর আসামি নাছির বেপারী (৩২), ৩৩ নম্বর আসামি কামাল কাজি (২৭),৩৬ নম্বর আসামি আওয়ার মালত (৩৫), ৫১ নম্বর আসামি জব্বার হাওলাদার (৪৫), ৫২ নম্বর আসামি মিজান বেপারী (৪০) এবং ৫৭ নম্বর আসামি ডিটু বেপারী (৩৫) কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী শাহাবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি মো. জনি মোড়ল (২২), মামলার ৮ নম্বর আসামি রাসেল মালথ (৩০), মামলার ১৯ নম্বর আসামি ওয়াহেদ খান (২২) এবং ৩৫ নম্বর এলাকার বাসিন্দা দেলোয়ার কাজি (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

লেঃ কর্নেল মাহমুদুল হাসন আরও বলেন, আসামিরা ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা বিভিন্ন এলাকা থেকে একত্রিত হওয়ার জন্য শাহবাগ এলাকায় অবস্থান নেয়। আর বিষয়টি র‌্যাব জানতে পেরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে র‌্যাব ও পুলিশ সদস্যরা কাজ করছে।

এছাড়া গ্রেপ্তারকৃতদের শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এসময় তাদের কাছ থেকে বেশকিছু মোবাইল, নগদ টাকা, ভোটার আইডি কার্ড, এটিএম কার্ড, পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493