দুই কর্মীকে ডেকে নিলেন ছাত্রলীগ সভাপতি, হাতুড়িপেটা করলেন অনুসারী

  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৩, ০৩:২৯
  • 263 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৩, ০৩:২৯
  • 263 বার পঠিত
দুই  কর্মীকে ডেকে নিলেন ছাত্রলীগ সভাপতি, হাতুড়িপেটা করলেন অনুসারী

প্রেম সংক্রান্ত ঘটনার জেরে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক দুই ছাত্রলীগ কর্মীকে ডেকে নিয়ে হাতুড়িপেটা করেছেন। তিনি ডেকে নেওয়ার পর নির্মমভাবে হাতুড়িপেটা করেছে তারই এক অনুসারী। হামলার শিকার দুই ছাত্রলীগ কর্মীর নাম অনিক শেখ ও অয়ন মজুমদার।

গতকাল বুধবার রাতে পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজের কাছে হামলার এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান।
close

হামলার শিকার অনিক শেখ (২৩) পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামের এনায়েত শেখের ছেলে এবং অন্যজন অনিকের বন্ধু অয়ন মজুমদার (২৩) একই গ্রামের অসীম মজুমদারের ছেলে।

এ ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিক।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অনিক শেখ অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ফোনে তাকে ডেকে বলেশ্বর ব্রিজের ওপারে নিয়ে যায়। এ সময় তার সাথে তার বন্ধু অয়ন ছিল।

কথা বলার সময় অনিরুজ্জামানের সাথে থাকা তার অনুসারীরা অনিককে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। এ সময় অয়ন তাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। অনিক শেখের দাবি, প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, আহত অবস্থায় অনিক নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় এবং পায়ে আঘাত আছে। তাকে চিকিৎসা দেওয়া করা হচ্ছে।

ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক অভিযোগ অস্বীকার করে বলেছেন, অনিক ও নিরব নামে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে আমি ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493