সারাদেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন বন্ধ

  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৩, ০৭:৪৬
  • 184 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৩, ০৭:৪৬
  • 184 বার পঠিত
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন বন্ধ

এজলাস কক্ষে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনের মহাসচিব বলেন, বুধবার সকাল থেকেই এ ঘোষণা কার্যকর করা হয়েছে। গত ১০ জানুয়ারি বিকাল ৩টায় সন্ত্রাসীরা হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর হামলা চালায়। এ ঘটনায় জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রেখেছি আমরা।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত নিজে ইউসুফের এজলাস কক্ষে গিয়ে তাকে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করেন। এরপর তার উসকানি ও নির্দেশে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হকিস্টিক এবং দেশীয় অস্ত্র নিয়ে সাবরেজিস্ট্রারকে বেদম মারধর ও জখম করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি ও গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493