অটোরিকশা ছিনিয়ে নেওয়ার মামলায় যুবলীগকর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৩, ০৬:৪৮
  • 285 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৩, ০৬:৪৮
  • 285 বার পঠিত
অটোরিকশা ছিনিয়ে নেওয়ার মামলায় যুবলীগকর্মী গ্রেপ্তার

অটোরিকশা ছিনিয়ে নেওয়ার মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে মো. সোহাগ মৃধা (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহাগ মৃধা দরিয়াবাদ গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান মৃধার ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার নামে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
advertisement

অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা বলেন, ‘সোহাগের গ্রেপ্তারের খবরে দরিয়াবাদ গ্রামের মানুষ আনন্দিত। অনেকে মিষ্টি বিতরণ করেছেন।’

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ২০১৯ সালের ৩১ অক্টোবর মো. আফজাল হাওলাদার নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেয় সোহাগ। এ ঘটনায় মামলা করেন অটোরিকশার মালিক ও চালক অফজাল। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে দরিয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আরও জানা গেছে, আগে একটি মারামারির মামলায় সোহাগকে এক মাসের কারাদণ্ড অনাদায়ে চার হাজার টাকা জরিমানা করেন পটুয়াখালী আদালত। এছাড়াও বাউফল থানা ও পটুয়াখালী আদালতে তার নামে একাধিক মামলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘সোহাগ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যা এলাকার অধিকাংশ মানুষ জানে। তার ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।’

যদিও এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সোহাগ ও পরিবারের স্বজনেরা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘তার নামে গ্রেপ্তারি পারোয়ানা আছে। তাই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493