ববিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ॥ ৩ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২৩, ০৩:৪৪
  • 147 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২৩, ০৩:৪৪
  • 147 বার পঠিত
ববিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ॥  ৩ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মুখোস পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা তিনজনই বরি শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী। মঙ্গলবার রাতে বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে এদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আলীম সালেহী, রিয়াজ উদ্দীন মোল্লা ও তাদের সহযোগী শামীম সিকদার।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে সন্দেহজনক আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এই তিনজনই এক সময় হামলার শিকার ছাত্রলীগ নেতা মহিউদ্দীন আহেমদ সিফাতের সঙ্গে একই গ্রুপে রাজনীতি করতেন।
এদিকে ওই হামলার ঘটনায় বুধবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে। আহত ছাত্রলীগ নেতা মহিউদ্দীন আহমেদ সিফাত বাদী হয়ে বিমান বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাতজনকে আসামি করা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও সাতজনকে।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ববির শের-ই-বাংলা হলের একটি কক্ষে ঢুকে ছাত্রলীগের নেতা মহিউদ্দীন আহমেদ সিফাতকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে হেলমেট ও মুখোশ পরা দুর্বৃত্তরা। এ সময় ওই কক্ষে থাকা তার দুই অনুসারীকেও মারধর করা হয়। তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493