গলাচিপায় পাতিহাঁস পাড়ল কালো ডিম

  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৩, ০৪:০৫
  • 315 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৩, ০৪:০৫
  • 315 বার পঠিত
গলাচিপায় পাতিহাঁস পাড়ল কালো ডিম

এবার গলাচিপায় পাতিহাঁস চারটি কালো ডিম পেড়েছে। উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ক্লোজার বাজারের মোহাম্মাদ সরদারের বাড়িতে তার স্ত্রী লাইজু আক্তার বন্যার পালিত একটি দেশি জাতের পাতিহাঁসে কালো রঙের ডিমগুলো দেয়। এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসছে ডিম আর হাঁস দেখতে। তবে এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, এ হাঁসটি কোনো কারণে বন্ডিং জাতের সঙ্গে ক্রস হতে পারে।

মোহাম্মাদ সরদার জানান, তার স্ত্রী লাইজু আক্তার ১০টি দেশি প্রজাতির পাতিহাঁস পালন করেন। এর মধ্যে গত চারদিন আগে থেকে পর পর চারটি কালো ডিম পাড়ে। ডিমের রঙ দেখে কিছুটা বিচলিত হয়ে যান তারা। পরে প্রথম ডিমটি ভেঙে দেখার চেষ্টা করেন। প্রথম ডিমটির উপরের রঙ কালো হলেও ভেতরের রঙ স্বাভাবিক রয়েছে। কিন্তু এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ডিম দেখতে মানুষ ভীড় জমায়। তিনি বলেন, আমরা স্বাভাবিক খাবারই দিয়েছি। তারপরও কেন এমন হলো তা বুঝতে পারছি না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, ‘দেশি প্রজাতির হাঁসটি কোনো কারণে হয়তো জেন্ডিং জাতের হাঁসের সঙ্গে ক্রস হতে পারে। জেন্ডিং জাতের হাঁস নীল বর্ণের ডিম দেয়। তবে কালো ডিম কেন- এ প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া এ হাঁসটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার করে এ সম্পর্কে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493