আওয়ামী লীগ কখনো পালায় না : শেখ হাসিনা

  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২৩, ০৫:৩৩
  • 148 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২৩, ০৫:৩৩
  • 148 বার পঠিত
আওয়ামী লীগ কখনো পালায় না : শেখ হাসিনা

আওয়ামী লীগ কখনো পালায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ সোমবার রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক জনসমাবেশে এমনটা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। কাকে নিয়ে? এসময় তারেক রহমান ও খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা ও তারেক টাকা পাচার করেছেন, তারা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। তাদের নিয়ে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে।

এসময় সরকারপ্রধান বলেন, বিএনপি নেতারা বলেন—আওয়ামী লীগ নাকি পালানোর জায়গা পাবে না। এমন কথার উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ কখনো পালায় না। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করে, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন।

এসময় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। তিনি জনসমাবেশে আগতদের উদ্দেশে বলেন, এসব আপনাদের উপহার হিসেবে দেওয়া হলো।

শেখ হাসিনা বলেন, আমরা জনগণের জন্য কাজ করি। আপনারা বিএনপি-জামায়াত শাসনের কথা চিন্তা করুন। সে সময় তারা নিয়মিত জনগণের ওপর অত্যাচার করত। এসময় তিনি বলেন, নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493