দেশবিরোধী প্রচারে জড়িত থাকায় বন্ধ হচ্ছে ১৯১ নিউজপোর্টাল

  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২৩, ০৭:৫৩
  • 146 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২৩, ০৭:৫৩
  • 146 বার পঠিত
দেশবিরোধী প্রচারে জড়িত থাকায় বন্ধ হচ্ছে ১৯১ নিউজপোর্টাল

দেশে ১৯১টি অনলাইন নিউজপোর্টাল বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসব পোর্টালের বিরুদ্ধে দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পাওয়ার পর এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন মন্ত্রী।

সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

হাছান মাহমুদ বলেন, ‘বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে ১৬২ অনলাইন নিউজপোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টিসহ ৩৪৬টি অনলাইন পত্রিকা নিবন্ধন দেওয়া হয়েছে।’

সংসদে তিনি দেশবিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। তথ্যমন্ত্রী বলেন, ‘জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজপোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল করাসহ লিংক বন্ধ করার জন্য ইতোমধ্যে ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493