বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০১৯, ০২:০৭
  • 759 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০১৯, ০২:০৭
  • 759 বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

শামীম আহমেদ ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রকা‌শিত ফলাফল অনুযায়ী ‘ক’ ইউনিটে পাশের হার ২৫.৭৯%, ‘খ’ ইউনিটের পাশের হার ২৪.৬৯% এবং ‘গ’ ইউনিটে পাশের হার ৪২.২১%। ৩ টি ইউনিটে সামগ্রিকভাবে পাশের হার ২৮.১১%।

সোমবার (৩০ডিসেম্বর) বি‌কেল সা‌রে ৪ টায় বিশ্ব‌বিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়ত‌নে ফল প্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ছা‌দেকুল আ‌রে‌ফিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েরর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রষ্টর, প্রভােস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ছাত্র উপদেষ্টাবৃন্দ, পরিচালকগণ, শিক্ষকমন্ডলী, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দপ্তর প্রধানগণ ও
সাংবাদিকবৃন্দ।

উপাচার্য জানান, ‌ভ‌র্তি পরীক্ষায় মোট ১৬ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহন ক‌রেন। যার মধ্যে ৪ হাজার ৭২১ জন পরীক্ষার্থী পাশ করে‌ছেন। মোট পা‌শের ম‌ধ্যে ৩ হাজার ১৫৪ জন ছে‌লে ও ১ হাজার ৫৬৭ জন মে‌য়ে। ‘ক’ ইউ‌নি‌টে ৯ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী‌দের ম‌ধ্যে পাশ ক‌রে‌ছেন ২ হাজার ৩৮৪ জন। ‘খ’ ইউ‌নি‌টে ৪ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থী‌দের ম‌ধ্যে পাশ ক‌রে‌ছেন ১ হাজার ১৯৬ জন। ‘গ’ ইউ‌নি‌টে ২হাজার ৭০৪ জন পরীক্ষার্থী‌দের ম‌ধ্যে পাশ ক‌রে‌ছেন ১ হাজার ১৪১ জন।

এদিকে ‘ক’ ইউ‌নি‌টে মেধা তালিকায় প্রথম হ‌য়ে‌ছেন দেবশ্রী সরকার, দ্বিতীয় হ‌য়ে‌ছেন সা‌দিকা রহমান ও তৃতীয় হ‌য়ে‌ছেন স্বর্ণা দাস। ‘খ’ ইউ‌নি‌টে মেধা তালিকায় প্রথম হ‌য়ে‌ছেন জোয়া‌রিকা সাওদা, দ্বিতীয় হ‌য়ে‌ছেন রু‌বিনা আক্তার ও তৃতীয় হ‌য়ে‌ছেন সা‌মিয়া আক্তার। ‘গ’ ইউ‌নি‌টে মেধা তালিকায় প্রথম হ‌য়ে‌ছেন রু‌মি আক্তার, দ্বিতীয় হ‌য়ে‌ছেন তাসনুভা ইসলাম নুর ও তৃতীয় হ‌য়ে‌ছেন আবু তোরাব মুনতা‌সির। এরা সক‌লেই ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ২৭ ও ২৮ ডিসেম্বর ‘ক’, ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের ১৪৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে চয়েজ ফরম পূরণ শুরু হবে আগামী ১ জানুয়ারী থেকে। ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ জানুয়ারী । ১ম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম ১৩ জানুয়ারী থেকে শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারী পর্যন্ত। ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৯ ফেব্রয়ারী।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493