বরিশালে উত্তর জেলা বিএনপির উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২৩, ০৫:০৪
  • 242 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২৩, ০৫:০৪
  • 242 বার পঠিত
বরিশালে উত্তর জেলা বিএনপির উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

অর্থ-বাণিজ্যের মাধ্যমে বরিশঅল জেলার গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও গৌরনদী পৌর বিএনপির কমিটি ঘোষণার প্রতিবাদে ও ঘোষিত কমিটি সমূহ বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও নগরীতে বিক্ষোভ মিছিল করে গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল অর্থের বিনিময়ে গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপির কমিটি ঘোষনা করেছে। কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে তারা ১/১১ সংস্কারপন্থি, জাতীয় পার্টি থেকে আসা ও ব্যাবসাযীদের নিয়ে কমিটি গঠন করেছে । যারা বিএনপির আন্দোলন সংগ্রামে মিছিল-মিটিং ও মামলা সহ আওয়ামী নেতাকর্মীদের হাতে বার বার লাঞ্ছিত হয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে।
তাই সদ্য ঘোষিত গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপির কমিটি প্রত্যাহার ও উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করার দাবি জানান।

পাশাপাশি ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে নতুন কমিটি ঘোষনার দাবি জানান। বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা এস.এম আফজাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আফজাল হোসেন লাল্টু,উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক গৌরনদী সরকারী কলেজের ভিপি আ.ফ.ম রশিদ দুলাল, সদস্য উত্তর জেলা বিএনপি এস এম মনিরুজ্জামান মনির, আবুল হোসেন, মনজুর হোসেন মিলন,শফিকুর রহমান স্বপন শরীফ,মোঃ আকতার হোসেন বাবুল,তাইফুর রহমান কচি,শাহ মোঃ বকতিয়ার,মোঃ মাহবুবুর রহমান,আনোয়ার সাদাত তোতা,মোঃ মহফুজ মোল্লা,জাহিদুল ইসলাম পান্না ও মোঃ আরিফ হোসেন প্রমুখ।
পরে তারা নগরীতে সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে নগরীতে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ করে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493