২৯ জুনের মধ্যে বরিশালসহ ৫ সিটিতে ভোট

  • আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৩, ০৪:৩১
  • 186 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৩, ০৪:৩১
  • 186 বার পঠিত
২৯ জুনের মধ্যে বরিশালসহ ৫ সিটিতে ভোট

আগামী ২৯ জুনের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তিন ধাপে ঈদুল আজহার আগে মে থেকে জুন মাসের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বুধবার নির্বাচন কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে সভার নীতিগত সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই সভা হয়।
সভা শেষে ইসির সিদ্ধান্তের বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ২৯ জুনের মধ্যে ৫ সিটিকে ভোট হবে। কোনটাতে কখন হবে পরে জানাবো। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করবো।
তিনি জানান, এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। সে জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ের তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদের ভোটের আগে সিটিতে ভোট হবে জানিয়ে তিনি বলেন, পাঁচটি সিটি নির্বাচন সংসদ নির্বাচনের আগে করতে হবে। প্রাথমিক আলোচনা হয়েছে, আগামী এপ্রিলে পবিত্র রমজান মাস শেষে এসএসসি পরীক্ষা ২৩ মে পযন্ত, ২৯ জুলাই হচ্ছে ঈদুল আজহা।
সচিব বলেন, ঈদুল আজহার আগে এবং এসএসসি পরীক্ষা শেষে এ মধ্যবর্তী সময়ে আমরা এ পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করবো, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীত তফসিলের সময় কোনটা কোন তারিখে হবে, তা বিস্তারিত জানানো হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493