সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৩, ০৪:৩৭
  • 161 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৩, ০৪:৩৭
  • 161 বার পঠিত
সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বেলা সাড়ে তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, আওয়ামী লীগপন্থি আইনজীবীদের একতরফা ভোটগ্রহণের প্রতিবাদে বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। সংবাদ সম্মেলন শেষে তারা ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ বেধড়ক মারধর শুরু করলে আইনজীবীরাও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। চলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। ভোটকেন্দ্রের বিভিন্ন বুথ ভাঙচুর করা হয়। স্থগিত হয়ে যায় ভোটগ্রহণ।
এদিকে সংঘর্ষের পর পুলিশের সঙ্গে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পাল্টা বিক্ষোভ করে বিএনপিপন্থি আইনজীবীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এরআগে দুপুরে বিএনপিপন্থি আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলা ও মারধর করে বের করে দেয় পুলিশ।
বিজ্ঞাপন
এরপর দুপুর পৌনে ১টার দিকে আওয়ামী লীগপন্থী আইজীবীদের গঠন করা নির্বাচন কমিশনের অধীনে ভোটগ্রহণ শুরু হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493