জেলেদের হামলায় রক্তাক্ত ইউপি চেয়ারম্যান

  • আপডেট টাইম : মার্চ ১৬ ২০২৩, ০৬:১৯
  • 306 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৬ ২০২৩, ০৬:১৯
  • 306 বার পঠিত
জেলেদের হামলায় রক্তাক্ত ইউপি চেয়ারম্যান

জেলেদের জন্য বরাদ্দ চালের স্লিপ নিয়ে দ্বন্দ্বের জেরে ইউপি চেয়ারম্যানের ওপর হমলার ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইউপি চেয়ারম্যানকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইউপি চেয়ারম্যান জেলেদের জন্য বরাদ্দকৃত চালের স্লিপ বিতরণের জন্য ইউনিয়ন পরিষদে যান। সেখানে স্লিপ বিতরণ নিয়ে জেলে, ইউপি সদস্য ও চেয়াম্যানের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত জেলেরা ইউপি চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলা চালায়।

ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ জানান, সকালে জেলেদের পূনর্বাসনের চালের স্লিপ বিতরণ করতে ইউনিয়ন পরিষদে যান তিনি। পরে সেখানে ইউপি সদস্য আলম, শামিম, লাইজু, পারভেজ ও শাকিলের ইন্ধনে তাদের লোকজন চালের স্লিপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাঁধা দিলে তার ওপর অতর্কিত হামলা চালায় জেলেরা।

অভিযুক্ত ইউপি সদস্য মো. শাকিল জানান, মোতালেব ব্যাপারি নামের এক জেলের থেকে চালের স্লিপের বিনিময়ে টাকা দাবি করেন চেয়ারম্যান। টাকা দিতে ওই ব্যক্তি অস্বীকার করলে তাকে মারধর করতে শুরু করে চেয়ারম্যান মুরাদ। পরে ভূক্তভোগী মোতালেব তার স্বজনদের খবর দিলে তারা এসে চেয়ারম্যানের ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত অন্যান্য জেলেরাও হামলায় অংশ নেয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁ*সভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481