বাসের ধাক্কায় ক্যাটারিং সার্ভিসের ৫ কর্মী নিহত

  • আপডেট টাইম : মার্চ ১৭ ২০২৩, ১১:৪১
  • 324 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৭ ২০২৩, ১১:৪১
  • 324 বার পঠিত
বাসের ধাক্কায় ক্যাটারিং সার্ভিসের ৫ কর্মী নিহত

পিরোজপুর-পাড়েরহাট সড়কের শংকরপাশা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত ও অন্তত আট জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে সাতজনকে খুলনায় এবং একজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের সবাই বাগেরহাট ও কচুয়া উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার আল-আমিন মল্লিকের পুত্র শাহিন মল্লিক (১৮), একই উপজেলার চোমরা এলাকার আবুল হোসেন মিনার পুত্র ইয়াসিন মিনা (২২), কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মো. বাদশা (১৭), শাহিন মোল্লা (২০) এবং অজ্ঞাত একজন।

সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, বাস ও টমটম দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন, পিরোজপুর জেলা হাসপাতালে একজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাগেরহাট থেকে একটি টমটমে বিয়েবাড়ির খাবার সরবরাহকারী দল ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় তাদের গাড়ির পেছনের চাকা ভেঙে রাস্তায় পড়ে গেলে একটি গ্রামীণ পরিবহণের গাড়ি টমটমকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ক্যাটারিং স্টাফ ও বাগেরহাটের খানজাহান আলী কলেজের ছাত্র সিরাজুল ইসলাম শিমুল জানান, তারা বাগেরহাটের শান্ত ক্যাটারিংয়ে খণ্ডকালীন কাজ করেন। তারা সবাই বাগেরহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন কলেজের ছাত্র। একটি বিয়ের অনুষ্ঠানে অর্ডার পেয়ে বিকালের দিকে তারা বাগেরহাট থেকে ভাণ্ডারিয়ার উদ্দেশে রওনা দেন।

জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে হাসপাতালে মোট চারজন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে একজন মারা যান। আহত একজনকে জেলা হাসপাতাল এবং বাকি দুজনকে খুলনায় পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসতাপালে নেওয়ার পর শাহিন মোল্লা ও অজ্ঞাত একজন মারা যান বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান জানান, ঘাতক পরিবহণকে আটক করে থানায় নিয়ে আসা হযেছে। মামলার প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581