মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯

  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২৩, ০৩:৫৩
  • 185 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২৩, ০৩:৫৩
  • 185 বার পঠিত
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯

মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আজ রবিবার (১৯ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম মো. মোফাজ্জেল হক তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ ঘটনায় মাদারীপুরে এখন পর্যন্ত নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে দুজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থলে এসে দেখি বাসটির সামনের অংশ পুরো দুমড়েমুচড়ে গেছে। আমরা প্রত্যক্ষদর্শী ও বাসে থাকে কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, বাসটি খুব দ্রুতগতিতে চলছিল। হঠাৎ করে বাসটির চাকা ফেটে যায় এবং উড়ে এসে নিচে পড়ে। ঘটনায় হাইওয়ে পুলিশ তদন্ত করবে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাসটির ওভার স্পিডের কারণে এ ঘটনা ঘটেছে। বাকিটা তদন্তের পরে জানা যাবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493